ল্যাপটপ কেনার আগে র্যাম ও প্রসেসর যাচাই করবেন যেভাবে
নতুন ল্যাপটপ কিনতে গিয়ে দোকানদার যা বলে সেটা বিশ্বাস করলেই বিপদ। একটু জেনে গেলে কেউ ঠকাতে পারবে না। নিচের ধাপ গুলো অনুসরণ করে ল্যাপটপের প্রয়োজনীয় বিষয়গুলো নিজে যাচাই করবেন।
![]() |
| ল্যাপটপ কেনার আগে র্যাম ও প্রসেসর যাচাই করবেন যেভাবে |
প্রসেসরের নম্বর পড়ার নিয়ম
ল্যাপটপের বাক্সে বা স্টিকারে লেখা থাকে Intel Core i3-1215U বা Ryzen 5 5500U এই ধরনের নাম। এখানে i3 বা i5 হলো সিরিজ, তার পরের সংখ্যাটা জেনারেশন বোঝায়। i3-1215U মানে 12th generation, আর i3-1005G1 মানে 10th generation। একইভাবে i3 হলেও নতুন জেনারেশন অনেক বেশি দ্রুত কাজ করে। তাই সংখ্যার প্রথম দুটো digit দেখুন। ১২ বা ১৩ দিয়ে শুরু হলে সেটা নতুন জেনারেশন।
র্যাম যাচাই করবেন যেভাবে
দোকানে গিয়ে ল্যাপটপ চালু করুন। Start মেনু থেকে Task Manager খুলুন, Performance ট্যাবে ক্লিক করুন। Memory অপশনে গেলে দেখতে পাবেন কত GB RAM আছে এবং সেটা DDR4 নাকি DDR5। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো RAM এর জন্য কয়টা slots-এ আছে। দুটো slot-এ দুটো ৪ জিবি RAM থাকলে ভালো, একটা ৮ জিবি RAM-এর চেয়ে দ্রুত কাজ করে
এসএসডি নাকি এইচডিডি আছে বুঝবেন কীভাবে
Task Manager-এর Performance ট্যাবে Disk অপশনে গেলে SSD লেখা থাকলে বুঝবেন সেটা SSD। না থাকলে HDD। SSD-র ল্যাপটপ চালু হতে ১৫-২০ সেকেন্ড লাগে, HDD-তে ৫০-৬০ সেকেন্ড লাগে। দোকানে চালু করে দেখুন কতক্ষণ লাগছে, এতেই বোঝা যাবে।
ডিসপ্লে যাচাই করুন চোখ দিয়ে
একটা সাদা পেইজ খুলুন, এরপর স্ক্রিনের চার কোণে তাকান। হলদেটে বা অসমান আলো থাকলে সেটা নিম্নমানের প্যানেল। Brightness কমিয়ে দেখুন রং ঠিক থাকে কিনা।
কেনার আগে দাম তুলনা করুন
দোকানে যাওয়ার আগে অনলাইনে ল্যাপটপের দাম বাংলাদেশ দেখে নিলে দোকানদার বেশি দাম চাইলে বুঝতে পারবেন। একই মডেলের দাম বিভিন্ন জায়গায় আলাদা হয়, তাই আগে থেকে জেনে গেলে দরদাম করা সহজ হয়।
এই কয়েকটা বিষয় মাথায় রাখলে ল্যাপটপ কিনতে গিয়ে ঠকার সম্ভাবনা অনেকটাই কমে যাবে।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।


আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url