সকল প্রকার কায়িক শ্রম সারাংশ | শ্রম আমাদের দেশে আত্মহত্যারই নামান্তর সারাংশ
সারাংশ নাম :- সকল প্রকার কায়িক শ্রম সারাংশ
সকল প্রকার কায়িক শ্রম আমাদের দেশে আত্মহত্যারই নামান্তর সারাংশ। এবং কায়িক শ্রম আমাদের দেশে অমর্যাদাকর বলিয়া বিবেচিত হইয়া আসিয়াছে। শ্রম যে আত্মসম্মানের অণুমাত্রও হানিজনক নহে এবং মানুষের শক্তি, সম্মান ও উন্নতির ইহাই প্রকৃষ্ট ভিত্তি, এই বোধ আমাদের মধ্যে এখনও জাগে নাই। জগতের অন্যত্র মানবসমাজ শ্রম সামর্থ্যের উপর নির্ভর করিয়া সৌভাগ্যের সোপানে উঠিতেছে। আর আমরা কায়িক শ্রমকে ঘৃণা করিয়া দিন দিন দুর্গতি ও হীনতায় ডুবিয়া যাইতেছি। যাহারা শ্রমবিমুখ বা পরিশ্রমে অসমর্থ, জীবন সংগ্রামে তাহাদের পরাজয় অনিবার্য। এই প্রতিদ্বন্দ্বিতার যুগে অযোগ্যের পরিত্রাণ নাই। যাহারা যোগ্যতম তাহারাই পায় বাঁচিবার অধিকার এবং অযোগ্যের উচ্ছেদ অবশ্যম্ভাবী। সুতরাং পরিশ্রমের অমর্যাদা আত্মহত্যারই শামিল।
সারাংশঃ কায়িক শ্রমের ফলে মানুষের শক্তি, সম্মান ও উন্নতির প্রকৃত ভিত্তি গড়ে ওঠে। সুতরাং কায়িক শ্রম অমর্যাদাকর নয়। শ্রমবিমুখ ব্যক্তি বা জাতির পতন অনিবার্য। বিশ্বের প্রত্যেকটি উন্নত দেশে শ্রমের মর্যাদা বিশেষভাবে স্বীকৃত। সকল প্রকার কায়িক শ্রম বর্তমান প্রতিদ্বন্দ্বিতামুখর পৃথিবীতে শ্রমের অমর্যাদা আত্মহত্যারই শামিল।
সূত্রঃ কনকর্ড বুক হাউজ
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url