সারাংশঃ ভবিষ্যতের ভাবনা ভাবাই হলো জ্ঞানীর কাজ
সারাংশ নাম :- ভবিষ্যতের ভাবনা ভাবাই হলো জ্ঞানীর কাজ
ভবিষ্যতের ভাবনা ভাবাই হলো জ্ঞানীর কাজ। পিঁপড়া, মৌমাছি পর্যন্ত যখন ভবিষ্যতের জন্য ব্যতিব্যস্ত, তখন মানুষের কথা বলাই বাহুল্য । প্রতিটি মানুষের প্রত্যেটি কাজই ভবিষ্যৎ ভেবে করা উচিত। গত বিষয়ের জন্য অনুশোচনা করো না। পন্ডিতেরা বলে গেছেন, এই যেটা বর্তমান, সেই কখা বলতে বলতেই অতীত হয়ে গেল। কাজেই নদীর তরঙ্গ গণনা করা আর বর্তমানের চিন্তা করা সমানই অনর্থক। ভবিষ্যৎটা হচ্ছে আসল জিনিস, কখনও শেষ হয় না।
সারাংশঃ জ্ঞানীদের কাজ হচ্ছে ভবিষ্যতের ভাবনা ভাবাই। জ্ঞানীরা অতীত বা বর্তমানের কথা না ভেবে ভবিষ্যতের ভাবনাই ভেবে থাকে। শুরু জ্ঞানীরা কেন ক্ষুদ্র প্রাণী পিঁপড়া বা মৌমাছি পর্যন্ত ভবিষ্যৎ নিয়ে ভাবে। কারণ অতীতের জন্য অনুশোচনা অর্থহীন আবার বর্তমানেরও কোনো অস্তিত্ব নেই। ভবিষ্যৎটাই হচ্ছে আসল ও অনন্ত।
সূত্রঃ কনকর্ড বুক হাউজ
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url