সারাংশ মুখে অনেকেই টাকা অতি তুচ্ছ, অর্থ অনর্থের মূল বলে থাকেন
সারাংশ নাম :- মুখে অনেকেই টাকা অতি তুচ্ছ, অর্থ অনর্থের মূল বলে থাকেন
মুখে অনেকেই টাকা অতি তুচ্ছ, অর্থ অনর্থের মূল বলে থাকেন। কিন্তু জগৎ এমনি ভয়ানক স্থান যে, টাকা না থাকলে তার স্থান কোথাও নেই, সমাজে নেই, স্বজাতির নিকটে, জ্ঞাতি, ভ্রাতা-ভগিনীর নিকটে কোথাও কথাটির প্রত্যাশা নেই। সত্রীর ন্যায় ভালোবাসে বলতে জগতে আর কে আছে? টাকা না থাকলে অমন অকৃত্রিম ভালোবাসারও আশা নেই। কারো নিকট সম্মান নেই। টাকা না থাকলে রাজায় চিনে না, সাধারণে মান্য করে না, বিপদে জ্ঞান থাকে না। জন্মমাত্র টাকা, জীবনে টাকা, জীবনান্তেও টাকা, জগতে টাকারই খেলা।
সারাংশঃ টাকাকে অনেকে তুচ্ছ মনে করলেও জগতে টাকার গুরুত্ব সবচেয়ে বেশি। টাকা না থাকলে সমাজে সম্মান পাওয়া যায় না; এমনকি প্রিয়জনের প্রীতি পর্যন্ত লাভ করা যায় না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জগতে শুধু টাকারই প্রয়োজন।
সূত্রঃ কনকর্ড বুক হাউজ
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url