স্বাধীনতা লাভের চাইতে তা রক্ষা করা কঠিন কাজ সারাংশ
সারাংশ নাম :- স্বাধীনতা লাভের চাইতে তা রক্ষা করা কম কঠিন কাজ নয়।
যাধীন হবার জন্য যেমন সাধনার প্রয়োজন তেমনি স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজন সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার। সত্যের প্রতি শ্রদ্ধাবোধহীন জাতি যতই চেষ্টা করুক, তাদের আবেদন-নিবেদনে ফল হয় না। যে জাতির অধিকাংশ ব্যক্তি মিথ্যাচারী, সেখানে দুচার জন সত্যনিষ্ঠকে বহু বিড়ম্বনা সহ্য করতে হবে, দুর্ভোগ পোহাতে হবে। কিন্তু মানুষ ও জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে হলে সে কষ্ট সহ্য না করে উপায় নেই।
সারাংশঃ স্বাধীনতা লাভের চাইতে তা রক্ষা করা কম কঠিন কাজ নয়। স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজন সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতা। তাই কোনো জাতিকে প্রকৃত অর্থে স্বাধীন ও উন্নত হতে হলে জনগণের মধ্যে সততা ও আদর্শের চেতনা জাগ্রত করতে হবে।
সূত্রঃ কনকর্ড বুক হাউজ
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url