জাতি শুধু বাইরের ঐশ্বর্য-সম্পার, দালান-কোঠার সংখ্যা কিংবা সামরিক শক্তির অপরাজেয়তায় বড় হয় না সারাংশ
সারাংশ নাম :- জাতি শুধু বাইরের ঐশ্বর্য-সম্পার, দালান-কোঠার সংখ্যা কিংবা সামরিক শক্তির অপরাজেয়তায় বড় হয় না
জাতি শুধু বাইরের ঐশ্বর্য-সম্পার, দালান-কোঠার সংখ্যা কিংবা সামরিক শক্তির অপরাজেয়তায় বড় হয় না; বড় হয় অন্তরের শক্তিতে, নৈতিক চেতনায় আর জীবন-পণ করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতায়। জীবনের মূল্যবোধ ছাড়া জাতীয় সত্তার ভিত কখনো শক্ত আর দুর্মূল্য হতে পারে না। মূল্যবোধ জীবনাশ্রয়ী হয়ে জাতির সর্বাঙ্গে ছড়িয়ে পড়লেই তবে জাতি অর্জন করে মহত্ত্ব আর মহৎ কর্মের যোগ্যতা। সব রকম মূল্যবোধের বৃহত্তম বাহন ভাষা তথা মাতৃভাষা, আর তা ছড়িয়ে দেবার দায়িত্ব লেখক আর সাহিত্যিকদের।
সারাংশঃ জাতিকে বড় করে অন্তরের শক্তি, দৈহিক চেতনা, অন্যায়ের সর্বাত্মক প্রতিরোধ ও জীবনের মূল্যবোধ। জীবনাশ্রয়ী মূল্যবোধই জাতিকে মহৎ করে। মাতৃভাষার মাধ্যমে এই মূল্যবোধ সর্বত্র ছড়িয়ে দেবার দায়িত্ব লেখক আর সাহিত্যিকদের।
সূত্রঃ কনকর্ড বুক হাউজ
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url