তুমি বসন্তের কোকিল, বেশ লোক সারাংশ

তুমি বসন্তের কোকিল, বেশ লোক। সারাংশ শীত বা বর্ষায় কোকিলের সন্ধান পাওয়া যায় না। তেমনি মানুষের সুখের সময় অনেকে বন্ধু বলে হাজির হয়। Class 6 7 8 9 10 SSC HSC JSC

সারাংশ লিখাশুরু


সারাংশ নাম :- তুমি বসন্তের কোকিল, বেশ লোক।

তুমি বসন্তের কোকিল, বেশ লোক। যখন ফুল ফোটে, দক্ষিণা বাতাস বহে, এ সংসার সুখের স্পর্শে শিহরিয়া ওঠে, তখন তুমি আসিয়া রসিকতা আরম্ভ কর, আবার যখন দারুণ শীতে জীবলোকে থরথরি কম্প লাগে, তখন কোথায় থাক বাপু! যখন শ্রাবণের ধারায় আমার চালাঘরে নদী বহে, যখন বৃষ্টির চোটে কাক, চিল ভিজিয়া গোময় হয়, তখন তোমার মাজা মাজা কালো দুলালী ধরনের শরীরখানি কোথায় * থাকে? তুমি বসন্তের কোকিল, শীত বর্ষার কেহ নও।

সারাংশঃ কোকিল বসন্তের পাখি। শীত বা বর্ষায় কোকিলের সন্ধান পাওয়া যায় না। তেমনি মানুষের সুখের সময় অনেকে বন্ধু বলে হাজির হয়। কিন্তু দুঃখের সময় তাদের খুঁজে পাওয়া যায় না। আসলে এরা সুদিনের বন্ধু, বসন্তের কোকিলের মতোই এদের স্বভাব। এদের সঙ্কা ত্যাগ করা সবারই উচিত।


বাংলা সারাংশ,সারাংশ লিখার নিয়ম ,সারাংশ তালিকা ১ - ৭০টি Sarangso SSC HSC

সূত্রঃ কনকর্ড বুক হাউজ

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url