মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করার নিয়ম

বিজ্ঞাপন  Best Web Hosting BD Domain fast web hosting site buy domain and hosting
মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করার নিয়ম
মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করার নিয়ম

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ স্টিকার নিজে তৈরি করুণ খুব সহজে। বর্তমান অনলাইন যোগাযোগ করা এবং আবেগ ও প্রতিক্রিয়া প্রকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে স্টিকার মাধ্যমে। অনেক সময আমার বার্তা লেখার বদলে একটি স্টিকার পাঠিয়েই মনের ভাব প্রকাশ করে থাকি। ফলে দ্রুত বার্তা আদান-প্রদানের জন্য বিভিন্ন ধরনের স্টিকার ব্যবহার করেন অনেকেই। মেটা ব্যবহারকারীদের স্টিকার ব্যবহারে আগ্রহ বিবেচনা করে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ মধ্যেই কাস্টম স্টিকার ও স্টিকার প্যাক তৈরির সুবিধা যুক্ত করেছে। সুবিধাটি চালুর ফলে তৃতীয় পক্ষের অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপে পছন্দের স্টিকার তৈরির পাশাপাশি সেগুলো সম্পাদনা, সংরক্ষণ ও শেয়ার করা যায়। অ্যান্ড্রয়েড ও আইওএস দুই সংস্করণেই সুবিধাটি চালু রয়েছে। চলু তাহলে হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরির পদ্ধতি দেখে নেওয়া যাক।

হোয়াটসঅ্যাপে ছবি থেকে স্টিকার তৈরি

প্রথমত, আপনার ফোনের গ্যালারিতে থাকা যেকোনো ছবির স্টিকার তৈরি করা যাবে হোয়াটসঅ্যাপে মাধ্যমে। যদি ব্যক্তিগত ছবি, মজার মুহূর্ত কিংবা নির্দিষ্ট প্রতিক্রিয়া প্রকাশের জন্য আলাদা স্টিকার তৈরি করতে চাইলে।

প্রথমে, হোয়াটসঅ্যাপে যেকোনো চ্যাট খুলে স্টিকার আইকনে ট্যাপ করতে হবে। এরপর ‘ক্রিয়েট’ বা পেনসিল চিহ্ন নির্বাচন করে গ্যালারি থেকে ছবি নির্বাচনের অথবা সরাসরি ক্যামেরা দিয়ে নতুন ছবি তুলে নির্বাচন করতে হবে। ছবি নির্বাচনের পর প্রিভিউ স্ক্রিনে দেখা বিভিন্ন অপশন কাজে লাগিয়ে স্টিকারে ইমোজি বা লেখা যুক্তের পাশাপাশি পেনসিল টুল ব্যবহার করে ছবি আঁকতে হবে।

এবার পছন্দের স্টিকার তৈরি হয়ে গেলে সেন্ড আইকনে ট্যাপ করলেই স্টিকারটি নির্দিষ্ট চ্যাট অপশনে চলে যাবে এবং স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত থাকবে।

হোয়াটসঅ্যাপে স্টিকার প্যাক তৈরি

হোয়াটঅ্যাপে একাধিক স্টিকার তৈরির পর প্রয়োজনের সময় নির্দিষ্ট স্টিকার খুঁজে পেতে সমস্যা হয় অনেকের। এতে করে স্টিকার প্যাক তৈরি করে এ সমস্যার সমাধান করা যায়। হোয়াটঅ্যাপে স্টিকার প্যাক তৈরির জন্য প্রথমে স্টিকার বিভাগ থেকে এক বা একাধিক স্টিকার নির্বাচন করতে হবে। এরপর স্টিকার প্রেস করে ধরে রাখলে প্রদর্শিত অপশন থেকে ‘অ্যাড টু স্টিকার প্যাক’ নির্বাচন করে ‘নিউ স্টিকার প্যাক’ বেছে নিতে হবে। প্যাকের নাম নির্ধারণ করে সংরক্ষণ করলে সেটি স্টিকার ট্রেতে যুক্ত হবে। ফলে পরবর্তী সময়ে বিষয়ভিত্তিক বা ব্যবহারভিত্তিক স্টিকারগুলো সহজেই খুঁজে পাওয়া যাবে।

সূত্রঃ প্রথম আলো

বিজ্ঞাপন

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url
বিজ্ঞাপন  Daraz 11.11 The Biggest Sale of The Year is coming Get up to 80% OFF