গুগলের জিমেইল অ্যাপে একাধিক ই–মেইল অ্যাকাউন্ট যুক্ত করার নিয়ম

বিজ্ঞাপন  Best Web Hosting BD Domain fast web hosting site buy domain and hosting
গুগলের জিমেইল অ্যাপে একাধিক ই–মেইল অ্যাকাউন্ট যুক্ত করার নিয়ম
গুগলের জিমেইল অ্যাপে একাধিক ই–মেইল অ্যাকাউন্ট যুক্ত করার নিয়ম

আমাদের ব্যক্তিগত ও অফিসের কাজে এক বা একাধিক ই-মেইল ও জিমেইল ব্যবহার করেন অনেকেই। গুগল গ্রাহকের কথা চিন্তা তরে গুগলের জিমেইল অ্যাপে এক সঙ্গে সর্বোচ্চ পাঁচটি ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ দিয়ে থাকে। কিন্তু জিমেইল অনেক গুলো যুক্ত করে রাখতে পারে। শুধু তা–ই নয়, স্মার্টফোনে জিমেইলের পাশাপাশি আউটলুক, আইক্লাউড ও ইয়াহুর মতো তৃতীয় পক্ষের জনপ্রিয় ই–মেইল সেবাও ব্যবহারের সুযোগ দিয়ে থাকে প্রতিষ্ঠানটি জিমেইল অ্যাপে।

একাধিক ই–মেইল অ্যাকাউন্ট যেভাবে যুক্ত করা যাবে

বহুর ব্যবহৃত জিমেইল অ্যাপে ই-মেইল ও একাধিক জিমেইল অ্যাকাউন্ট যুক্ত করার জন্য প্রথমত, জিমেইল অ্যাপ খুলে ওপরের সর্চা বারের পাশে ডান দিকে প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে।

এরপর, লেখা থাকবে ‘অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট’ অপশন নির্বাচন করতে হবে।

এবার, আপনার জিমেইল অ্যাকাউন্টর ক্ষেত্রে গুগল এবং আউটলুক, আইক্লাউড বা হয়াহুর মতো সেবার ক্ষেত্রে সেখান থেকে সেই অপশন নির্বাচন করতে হবে।

পরবর্তী ধাপে পর্দায় দেখানো নির্দেশনা অনুসরণ করে সাইন ইন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। টু স্টেপ ভেরিফিকেশন চালু থাকলে অতিরিক্ত নিরাপত্তা যাচাইয়ের ধাপ আসতে পারে।

তালিকায় না থাকা ই–মেইল যুক্ত করার পদ্ধতি

যেসব ই–মেইল সেবা জিমেইলের স্বয়ংক্রিয় তালিকায় নেই, সেগুলোও অ্যাপে যুক্ত করা যায়। এ জন্য ব্যবহার করতে হয় আইম্যাপ বা ইন্টারনেট মেসেজ অ্যাকসেস প্রটোকল। এ ক্ষেত্রে ‘অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট’ মেনু থেকে ‘আদার’ নির্বাচন করতে হবে। এরপর পূর্ণ ই–মেইল ঠিকানা লিখে ‘পারসোনাল (আইম্যাপ)’ অপশন বেছে নিতে হবে। এরপর সংশ্লিষ্ট ই–মেইল সেবাদাতার সার্ভারের তথ্য (সার্ভারের ঠিকানা, পোর্ট নম্বর ও নিরাপত্তাব্যবস্থার তথ্য) লিখতে হবে।

একনজরে সব ই-মেইল ঠিকানার ইনবক্স দেখার পদ্ধতি

গুগলের জিমেইল অ্যাপের অন্যতম সুবিধা হলো একাধিক অ্যাকাউন্টের ই–মেইল একসঙ্গে দেখা যায়। অ্যাপের ওপরের বাঁ পাশে থাকা তিনটি দাগের মেনুতে ট্যাপ করে ‘অল ইনবক্সেস’ নির্বাচন করলেই যুক্ত করা সব অ্যাকাউন্টের ই–মেইল একসঙ্গে তালিকা আকারে দেখা যায়।

বিজ্ঞাপন

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url
বিজ্ঞাপন  Daraz 11.11 The Biggest Sale of The Year is coming Get up to 80% OFF